কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ এ ১১:২৯ AM
কন্টেন্ট: পাতা
‘তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না’ মুক্তিযুদ্ধের পটভূমি১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল৷ | বাংলাদেশিদের স্বাধীকার আন্দোলন, এমনকি জাতীয় নির্বাচনের ফলাফলের আইনসঙ্গত অধিকারকেও রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করেছিল সারাদেশে গণহত্যা৷ সেইরাতে হানাদাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল, শিক্ষকদের বাসা, পিলখানার ইপিআর সদরদপ্তর, রাজারবাগ পুলিশ লাইনে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে অগণিত নিরস্ত্র দেশপ্রেমিক ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের৷ পাকহানাদার বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক গণকবর খুঁড়ে সেখানে শত শত লাশ মাটি চাপা দিয়ে তার ওপর বুলডোজার চালায়৷ নগরীর বিভিন্ন স্থানে সারারাত ধরে হাজার হাজার লাশ মাটি চাপা দেয়া হয়৷ পুরানো ঢাকার বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হয় নিহতদের লাশ ৷ বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হ্যান্ডবিল আকারে ইংরেজি ও বাংলায় ছাপিয়ে চট্টগ্রামে বিলি করা হয়৷ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন ৷ |
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের অর্জন | |
এটলাস বাংলাদেশসার্ভে অব বাংলাদেশ বিভিন্ন স্কেলের বর্ণালী মানচিত্র প্রণয়নের একমাত্র সরকারি প্রতিষ্ঠান। বৃটিশ ইন্ডিয়ান প্রশাসনে সার্ভে অব ইন্ডিয়া, পরবর্তীতে সার্ভে অব পাকিস্তান এবং পরিশেষে সার্ভে অব বাংলাদেশ মানচিত্র প্রণয়নের ক্ষেত্রে দেশ ও জাতির কল্যাণে নিরলস সেবা প্রদান করে আসছে। | |
স্বাধীনতা যুদ্ধকালীন, যুদ্ধপূর্ব এবং যুদ্ধোত্তর বাংলাদেশে একদল সুদক্ষ কর্মীবাহিনী তাঁদের অভিজ্ঞতা এবং ত্রুটিহীন নিপুণতায় শ্রমলব্ধ দক্ষতায় তথ্য-উপাত্ত সমৃদ্ধ সামরিক মানচিত্র প্রণয়ন করে আসছেন।
তথ্য সরবরাহের এই স্বর্ণালী যুগে গুরুত্বপূর্ণ মানচিত্র প্রস্তুত করার পাশাপাশি শ্রেণীবিভাজিত তথ্য সন্নিবেশিত করবার অভিপ্রায়ে সার্ভে অব বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে যে এটলাসটি তৈরী করেছে তা সত্যিকার অর্থে পুঞ্জিভূত সংকলনের এক অনন্য সোনালী ভান্ডার । এই এটলাসটি অধিদপ্তরের সুদক্ষ কর্মকর্তা ও কর্মচারীগণের মনন ও মনিষার এক অনির্বাণ আলোক বর্তীকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই হর্ষ বিষাদ মহেন্দ্রক্ষণে সার্ভে অব বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি।
সবার আগে বাংলাদেশ। আমিন। ... | |